Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রেসিপি

রসমালাই তৈরির সহজ রেসিপি

মিষ্টির দোকানের রেসিপি

রসমালাই আমাদের প্রত্যেকের কাছে একটি বিখ্যাত ও লোভনীয় খাবার। আর এই রসমালাই আমরা নিজেরাই সহজে ঘরে বসে তৈরি করতে পারি। আসুন এবার রসমালাই এর প্রস্তুত প্রনালী জেনে নিই-

উপকরণঃ-
ছানা- ২ কাপ, লেবুর রস বা ভিনিগার- ১/৪ কাপ। সিরার জন্যঃ-চিনি-২ কাপ, জল-৪ কাপ, লেবুর রস বা ভিনেগার ১/৪ কাপ, মালাই/রস-এর জন্যঃ-দুধ/ঘন দুধ-১ লিটার, চিনি- ১/২ কাপ, এলাচ গুঁড়ো। মিষ্টির জন্য-ময়দা ১/২ টেবিল চামচ, বেকিং পাউডার- ১/৪ চা চামচ, সুজি – ১ চা চামচ, ছানা-১ টেবিল চামচ।

মিষ্টির বানানোর জন্য-
প্রথমে ছানা তৈরির জন্য দুধ একবার জ্বাল দেওয়া হয়ে গেলে, লেবুর রস বা ভিনিগার দিয়ে ১ মিনিটের মত রেখে একটা পাতলা কাপড়ে জল ঝরাতে হবে৷ সঙ্গে সঙ্গে ঠান্ডা জলও দিতে হবে। ভালো করে চেপে জল ঝরিয়ে নিন।

একটি বড় থালায় ছানাটা ভাল করে হাত দিয়ে মেখে নিতে হবে, যেন তা জমাট বেঁধে না থাকে। তারপর ময়দা, সুজি, বেকিং পাউডার ও চিনি দিয়ে ভাল করে মেখে নিতে হবে। এবার দু’হাতের তালু দিয়ে গোল করে ছোট ছোট আকারের মিষ্টি বানান।

পাশাপাশি একটি হাঁড়িতে সিরার জন্য জল ও চিনি ফোটাতে দিন। জল ফুটে উঠলে লেবুর রস বা ভিনিগার দিয়ে ছোট ছোট মিষ্টিগুলো হাঁড়িতে দিয়ে ঢেকে দিন। এলাচ দিয়ে ২০ থেকে ২৫ মিনিট এর মত ফুটিয়ে নিন। খেয়াল রাখবেন যেন বেশি সিদ্ধ হয়ে ভেঙে না যায়।

মালাই/রস বানানোর জন্য-
অন্য একটি ননস্টিক পাত্রে দুধ জ্বাল দিতে থাকুন, মাঝারি আঁচে বার বার নেড়ে দুধ আরও ঘন করুন, দুধ অর্ধেক হয়ে আসা পর্যন্ত এমনভাবে নাড়ুন যেন নিচে লেগে না যায় এবং সর হয়ে না যায়। এরপর চিনি ও এলাচ গুঁড়ো দিয়ে দিন। রস ঠান্ডা করুন, তারপর মিষ্টিগুলো রসে মেশান। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে আরও ঠান্ডা করুন। পরিবেশনের আগে পেস্তা ও বাদাম কুচি করে তার ওপর ছড়িয়ে দিন৷

পরে দেখুন

এই বিষয়ের পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button