Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রেসিপি

কালো জাম রেসিপি

বাঙালির বেশ প্রিয় একটি মিষ্টি

আজকাল অনেক মিষ্টি ঘরে বসে খুব সহজে তৈরি করা যায়। তারমধ্য একটি কালো জাম/কালো মিষ্টি। আর এই মিষ্টিটা বাঙালির বেশ প্রিয় একটি মিষ্টি। চলুন তাহলে জেনে নেই কিভাবে তা তৈরি করা হয়।

উপকরণ:
ছানা-১ কাপ, ময়দা ১ টেবিল চামচ, চিনি-২ চা চামচ, গুড়া দুধ – হাফ কাপ, ঘি – ১ টেবিল চামচ, বেকিং পাউটার ২ চিমটি, চিনি- ২ কাপ, এলাচ- ৩ টুকরো, পানি ৪ কাপ, ফুড কালার ১ চিমটি, তেল- পরিমাণমত (ভাজার জন্য)

প্রনালী :
প্রথমে শুকনো উপকরণ গুলো(ময়দা,গুড়া দুধ,চিনি,বেকিং পাউটার)একসাথে ভালো করে মিশিয়ে নিবো।তারপর এগুলো ছানার সাথে প্রায় ১০ মিনিট এর মত ভালো করে মিশিয়ে এরমধ্য ঘি দিয়ে আবার মিশিয়ে নিবো। মিশানো হলে তারমধ্য সামন্য ফুট কালার মিষ্টি কালো মিষ্টির শেপ দিয়ে বানিয়ে নিতে হবে।

এখন চুলায় কড়াই মধ্য পযার্প্ত পরিমান তেল দিতে হবে। তেলটা যখন হালকা গরম হবে তখন মিষ্টি গুলোকে কাঙ্খিত কালার না আসা পযর্ন্ত উল্টেপাল্টে ভেজে নিতে হবে।এখন মিষ্টি ভাজা হতে হতে অন্য চুলায় সিরা তৈরি করে নিতে হবে।

সিরার জন্য একটি পাএে ২ কাপ চিনিও ৪ কাপ পানি এবং এলাচ দিয়ে চুলায় জ্বাল দিতে হবে।যখন মিষ্টি ভাজা হবে তখন গরম গরম মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে সরাসরি সিরার মধ্য দিয়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে সিরটা যেন গাঢ় না হয়।গাঢ় হলে মিষ্টি শক্ত হয়ে যাবে।

যখন সবগুলো মিষ্টি সিরায় দেয়া শেষ হবে তখন চুলার আঁচ ৫ মিনিট বাড়িয়ে রাখতে হবে। ৫ মিনিট পর চুলা বন্ধ করে এই গরম চুলার উপর রেখে দিতে হবে আরও ১০ মিনিট। এখন ১০ মিনিট পর ঢাকনা খুলে আরও ১ ঘন্টা অপেক্ষা করতে হবে। ১ ঘন্টা পর আপনি আপনার ইচ্ছা তা পরিবেশন করতে পারবেন

পরে দেখুন

এই বিষয়ের পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button